| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈরী আবহাওয়ায়ও নয়াপল্টনে জনস্রোত, শ্রমিক সমাবেশ শুরু

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৫:৪২:০১:অপরাহ্ন  |  ৯৩৫ বার পঠিত
বৈরী আবহাওয়ায়ও নয়াপল্টনে জনস্রোত, শ্রমিক সমাবেশ শুরু

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানীর নয়াপল্টনে শুরু হয়েছে জাতীয়তাবাদী শ্রমিক দলের মহাসমাবেশ। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) বেলা আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ভোরের প্রবল বর্ষণে নয়াপল্টনের সড়কে পানি জমে গেলেও দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাড়তে থাকে জনসমাগম। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন।

নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত বিশাল মঞ্চে লাল কার্পেট বিছানো হয়েছে। মঞ্চের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, ফকিরাপুল, পল্টন, কাকরাইলসহ আশপাশের এলাকায় দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে, যাতে দূর থেকেও বক্তব্য শোনা যায়।

সমাবেশ ঘিরে সকাল থেকেই পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এটি স্মরণকালের বড় শ্রমিক সমাবেশে রূপ নিতে পারে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চল থেকে শ্রমিকরা এতে অংশ নিচ্ছেন।

সমাবেশস্থলে লাল ক্যাপ, ব্যানার, টি-শার্ট ও ঢোল নিয়ে নেতাকর্মীদের উপস্থিতি দেখা গেছে। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন এলাকা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪