| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেত্রকোণার মদনে ৯শ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

reporter
  • আপডেট টাইম: মে ০১, ২০২৬ ইং | ১৯:১৩:৪৫:অপরাহ্ন  |  ১৪৭৭ বার পঠিত
নেত্রকোণার মদনে ৯শ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

আনিসুর রহমান, নেত্রকোণা প্রতিনিধি:   নেত্রকোণার মদন উপজেলায় মাদক বিরোধী অভিযানে রবিউল ইসলাম (৩২) নামের এক মাদক কারবারিকে ৯শ পিস ইয়াবাসহ আটক করেছে মদন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার চানগাঁও ইউনিয়নে ওসি মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে এক মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক কারবারি রবিউল ইসলামকে শাহাপুর এলাকা থেকে ৯শ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। 

মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, ৯শ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া নিয়মিত মাদক বিরোধী অভিযান চলমান থাকবে। 

মাদক কারবারি রবিউল ইসলাম চানগাঁও শাহাপুর গ্রামের মৃত রোজ আলীর ছেলে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

রিপোর্টার্স২৪/ফয়াসাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪