| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ০৪:৩১:৪৮:পূর্বাহ্ন  |  ১৯৭৩ বার পঠিত
আজ সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সফরে তিনি মাজার জিয়ারত, উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, ক্রীড়া আয়োজন এবং দলীয় সভায় অংশ নেবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর সফর শুরু হবে। এরপর বেলা ১১টায় সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন।

দুপুর ১২টায় সিলেট সদর উপজেলার কাশীপুর ইউনিয়নে বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে নদীটির নাব্যতা সংকট ও জলাবদ্ধতার সমস্যা নিরসনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন ক্রীড়া স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সরকারি কর্মসূচি শেষে বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে ইতোমধ্যে সিলেটজুড়ে নিরাপত্তা ও প্রস্তুতিমূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪