| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১২:০৩:১৭:অপরাহ্ন  |  ১১৭১৪২৬ বার পঠিত
সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: ৭ দিনের সফরে জাপান পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২ মে) ভোরে জাপান সফরের উদ্দেশে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

জামায়াতের আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও জামায়াতের আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

টোকিও বিমানবন্দরে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদের নেতৃত্বে ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

সাত দিনের এ সফরে তিনি জাপানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। ৯ মে শফিকুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪