| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হারলো বাংলাদেশ, টি-টোয়েন্টি সিরিজ ড্র

reporter
  • আপডেট টাইম: মে ০২, ২০২৬ ইং | ১৯:০৫:৩৬:অপরাহ্ন  |  ৯৯৪ বার পঠিত
হারলো বাংলাদেশ, টি-টোয়েন্টি সিরিজ ড্র

স্টাফ রিপোর্টার: ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এরপর দারুণ এক জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজও শুরু করেছিল বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ অবশ্য বৃষ্টিতে ভেসে যায়। শেষ ম্যাচেও আজ হানা দেয় বেরসিক বৃষ্টি। তাতে ম্যাচের দৈর্ঘ্য কমেছে, তবে ফলাফল এসেছে। ডিএল মেথডে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছে কিউইরা। ফলে ১-১ এ সিরিজ ভাগাভাগি করেছে দুই দল।

মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে বৃষ্টি বিঘ্নিত ১৫ ওভারের ম্যাচে ১৪ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে ১০২ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন তাওহিদ হৃদয়। জবাবে ১১ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

বিস্তারিত আসছে...।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪