| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ০৫:৫৪:০৪:পূর্বাহ্ন  |  ৬২০ বার পঠিত
একযোগে ছাত্রদলের ২৯ নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার: সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগরে একযোগে ২৯টি নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২ মে) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিগুলোর মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ, আংশিক ও বর্ধিত কমিটি রয়েছে। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ধিত কমিটি এবং ময়মনসিংহ, সিরাজগঞ্জ ও জামালপুর মেডিকেল কলেজে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

মহানগর ও জেলা পর্যায়ে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম—এই চারটি গুরুত্বপূর্ণ ইউনিটে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ মহানগর, ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা, জামালপুর মহানগর, নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিও অনুমোদন পেয়েছে।

কুমিল্লা মহানগর ছাত্রদলে আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজ শাখার মধ্যে ময়মনসিংহের আনন্দমোহন কলেজে পূর্ণাঙ্গ কমিটি এবং জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।

অন্যদিকে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ছাত্রদলে নতুন করে বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।

ছাত্রদল সূত্র জানিয়েছে, সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যন্ত আরও সক্রিয় ও কার্যকর করতে এই কমিটি পুনর্গঠন ও নেতৃত্ব নির্বাচন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪