| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৬:০৫:৫০:অপরাহ্ন  |  ৩১৪ বার পঠিত
১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন। তার এ সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক তৎপরতা। বিশেষ করে প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের সংস্কার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

সফরকালে প্রধানমন্ত্রী একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এছাড়া একটি জনসভায় ভাষণ দেওয়ারও কথা রয়েছে।

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গত ২ মে সকালে জেলা বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে চাঁদপুর সরকারি কলেজ মাঠ, পৌর অডিটোরিয়ামসহ সম্ভাব্য অনুষ্ঠানস্থলগুলো পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর অবকাঠামো, নিরাপত্তা ও জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই দিনে চাঁদপুর সদর উপজেলার রামপুর ও শাহমাহমুদপুর ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে প্রস্তুতিমূলক সভাও করেন তিনি।

এর আগে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় প্রধানমন্ত্রীর খাল পুনঃখনন উদ্বোধনস্থল সরেজমিনে পরিদর্শন করেন সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

জেলা বিএনপির একাধিক নেতা জানান, একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে উপস্থিত থেকে ঘোষেরহাট এলাকার এই খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা খালটি পুনরায় খননের উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪