| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চলতি মাসে ঘূর্ণিঝড় হতে পারে, তাপমাত্রা ছাড়াতে পারে ৪১ ডিগ্রি

reporter
  • আপডেট টাইম: মে ০৩, ২০২৬ ইং | ১৬:৩৫:২৭:অপরাহ্ন  |  ৩০৮ বার পঠিত
চলতি মাসে ঘূর্ণিঝড় হতে পারে, তাপমাত্রা ছাড়াতে পারে ৪১ ডিগ্রি

স্টাফ রিপোর্টার: চলতি মাসে একটি ঘূর্ণিঝড়ে হতে পারে। এছাড়া তাপমাত্রা ছাড়াতে পারে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (৩ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানিয়েছেন, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ/ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৬ দিন হালকা/মাঝারি যার মধ্যে ২-৩ দিন তীব্র কালবৈশাখি ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

এছাড়া চলতি মাসে দেশে ১-৩ টি মৃদু (৩৬-৩৭.৯°সে.)/মাঝারি (৩৮-৩৯.৯°সে.), যার মধ্যে একটি তীব্র (৪০-৪১.৯°সে.) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে। 

তবে বিচ্ছিন্ন ভারি বৃষ্টিপাতের প্রেক্ষিতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী সমূহের পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেতে পারে। এদিকে দৈনিক গড় বাষ্পীভবন ৩.৫-৫.৫ মি:মি: এবং গড় সূর্যকিরণকাল ৫.৫-৭.৫ ঘণ্টা থাকতে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪