| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১২:১৪:২৯:অপরাহ্ন  |  ৭৮৭ বার পঠিত
বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে তিনি কেআইবি মিলনায়তনে প্রবেশ করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা মুখর হয়ে ওঠে স্লোগানে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে আয়োজিত এ সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম, আগামী দিনের রাজনৈতিক কৌশল এবং সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সভাস্থলে সকাল থেকেই বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে জড়ো হন। এ সময় তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

সভায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন বলে জানা গেছে। পাশাপাশি দলের ভবিষ্যৎ কর্মসূচি ও রাজনৈতিক দিকনির্দেশনা নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা আসতে পারে বলে ধারণা করছেন নেতাকর্মীরা।

দলীয় সূত্র বলছে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪