| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ০৯, ২০২৬ ইং | ১৫:১৯:৫৬:অপরাহ্ন  |  ২৩৪১ বার পঠিত
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু

রিপোর্টার্স২৪ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম উপসর্গে আরও নয় জনের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৪৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৪৮৯ জন, গত ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৯৭৯ জন।

১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৬৩১ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ৭৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে তিন জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হামে ৬১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ২৯১ জনের মৃত্যু হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪