| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ৩০, ২০২৬ ইং | ২২:১৪:৩৯:অপরাহ্ন  |  ৭৪০ বার পঠিত
ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?

স্টাফ রিপোর্টার: শৈশবের মজার ঘটনা জানালেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তৃতীয় শ্রেণীতে পড়ার সময়ই নাকি প্রথমবার প্রেমের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাবে সাড়া দেওয়া তো দূরের কথা, মায়ের ভয়ে চিঠিটিই ছিঁড়ে ফেলেছিলেন।

সম্প্রতি শান্তা জাহানের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে শৈশবের সেই ঘটনা নিয়ে কথা বলেন প্রভা।

সেই ঘটনা বর্ণনা করে প্রভা বলেন, ক্লাস থ্রিতে প্রথম প্রেমের চিঠি পেয়েছিলাম। যে দিয়েছিল, সে-ও মনে হয় সেভেন-এইটে পড়ত। সে-ও ছোটই ছিল। চিঠি পাওয়ার পর ভীষণ ভয় পেয়েছিলাম। আমার শুধু মনে হচ্ছিল, আম্মু মারবে। তাই সেই চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম।

সেই চিঠির কোনো জবাব দিয়েছিলেন কি না? জানতে চাইলে প্রভা বলেন, না, একদমই না। ওই ছেলেটিও পরে আর যোগাযোগ করেনি। আমাদের আর কখনো দেখাও হয়নি।

কথার একপর্যায়ে উঠে আসে প্রভার ছোটবেলার পারিবারিক শাসনের প্রসঙ্গও। পরিবার থেকে শাসন করত কি না? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন, ছোটবেলা থেকে শুধু শাসনই করত। এটা এখনো করে থাকে। আমি ভাত না খেলেও মা বকা দিতেন। আর এখন বেশি খেলে বলবেন- এত খেয়ো না, মোটা হয়ে যাবে।

তবে বাবার কাছ থেকে কখনো তেমন শাসন পাননি উল্লেখ করেন প্রভা। তিনি বলেন, মা শাসন করলেও বাবা কখনই শাসন করতেন না।

এদিকে সম্প্রতি নতুন দুটি সিনেমায় যুক্ত হয়েছেন প্রভা। এরমধ্যে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং শেষ হয়েছে। এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরেকটি সিনেমায়ও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪