| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবু ত্বহার বিরুদ্ধে সাবিকুন নাহারের গুরুতর ৪ অভিযোগ

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ২১:৩৮:২০:অপরাহ্ন  |  ১০৭৩১০২ বার পঠিত
আবু ত্বহার বিরুদ্ধে সাবিকুন নাহারের গুরুতর ৪ অভিযোগ

স্টাফ রিপোর্টার: আলোচিত তরুণ ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারা-র সংসার আবারও ভেঙে গেছে। দ্বিতীয়বার বিয়ের মাত্র চার মাসের মাথায় তাদের বিচ্ছেদ হয়েছে।

রোববার সারার বড় বোন মোছাম্মাত হাজেরা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের জেরে দাম্পত্য সম্পর্কে অবনতি ঘটে। একপর্যায়ে উভয় পক্ষ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, দুই পরিবার নতুনভাবে সংসার শুরু করার উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়েছিল। তবে সম্পর্ক টেকেনি। গত রমজান শেষে শাওয়াল মাসের চাঁদ দেখার রাতে, অর্থাৎ ঈদের আগের রাতে তাদের তালাক সম্পন্ন হয়।

বিচ্ছেদের কারণ হিসেবে মোছাম্মাত হাজেরা আদনানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তার দাবি, সাবিকুন নাহারের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী আদনান চাকরির প্রলোভন দেখিয়ে মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। এছাড়া তিনি বদমেজাজি ছিলেন এবং দ্বিতীয় দফায় বিয়ের পর স্ত্রীকে পরিবার থেকে দূরে রাখতে চাইতেন বলেও অভিযোগ করেন তিনি।

হাজেরা আরও দাবি করেন, এসব বিষয় নিয়ে আপত্তি জানালে দাম্পত্য সম্পর্কে আরও টানাপোড়েন তৈরি হয় এবং শেষ পর্যন্ত তালাকের সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযোগ ও বিচ্ছেদের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে আবু ত্বহা আদনান বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উভয় পক্ষের সম্মতিতে যৌথ ও চূড়ান্ত তালাক হয়েছে।

তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এসব অপবাদের জবাব দেওয়ার জন্য এক আল্লাহই যথেষ্ট।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সারা। প্রথম বিচ্ছেদের পর দুই পরিবারের উদ্যোগে তাদের পুনর্মিলন হয়েছিল।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪