| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ০৪:০৬:৪০:পূর্বাহ্ন  |  ১৭০৯০ বার পঠিত
অব্যবহৃত ছয় শিশু হাসপাতাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: দেশের ছয় বিভাগে ৩২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কিন্তু দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১০ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

অব্যবহৃত হাসপাতালগুলো হলো—রাজশাহী শিশু হাসপাতাল, খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল, রংপুর শিশু হাসপাতাল, বরিশাল শিশু হাসপাতাল, কুমিল্লা শিশু হাসপাতাল এবং সিলেট জেলা হাসপাতাল।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টে জানানো হয়, এসব হাসপাতাল পরিদর্শন করে দ্রুত চালুর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী ২ জুনের মধ্যে অগ্রগতির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিনের বৈঠকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ণাঙ্গভাবে চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতালসহ অন্যান্য হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দেওয়া হয়।

এছাড়া নীলফামারীতে ১ হাজার শয্যার বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের কাজ দ্রুত এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চীনা দূতাবাসকে সম্পৃক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জানান, এসব হাসপাতাল চালু হলে রংপুর অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় স্বাস্থ্যসেবার চাপ কমবে এবং এটি আঞ্চলিক রেফারেল কেন্দ্র হিসেবে কাজ করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪