| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করলে ভারতকে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১১, ২০২৬ ইং | ১৫:২৫:৫৮:অপরাহ্ন  |  ৪৪৮২ বার পঠিত
সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করলে ভারতকে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে দেশটির প্রতি আরও বেশি শ্রদ্ধা থাকবে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ভারত একটি বড় গণতান্ত্রিক দেশ এবং গণতন্ত্র চর্চার কারণে তিনি দেশটিকে শ্রদ্ধা করেন। তবে সংখ্যালঘুদের যথাযথ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হলে সেই শ্রদ্ধা আরও বাড়বে।

তিনি বলেন, “ভারতে যা-ই ঘটুক না কেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘুর ওপর নির্যাতন বা অবিচার হতে দেওয়া হবে না। প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দেবো, তবুও এ ধরনের ঘটনা সহ্য করবো না।”

পশ্চিমবঙ্গে মুসলমানদের পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে নজর রাখছে এবং সরকারপ্রধানও বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন।

বিশ্ব ইজতেমা প্রসঙ্গে ধর্মমন্ত্রী বলেন, মুসলমানদের মধ্যে বিভক্তি কাম্য নয়। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাবে এবং আগের মতো ঐক্যবদ্ধভাবে তাবলিগের কার্যক্রম পরিচালনা করবে।

তিনি আরও বলেন, কাউকে জোর করে একমত করানো সম্ভব নয়। তবে আন্তরিকতা ও ভালো উদ্দেশ্য থাকলে সমাধান সম্ভব।

সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪