| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্ত হত্যা ও কাঁটাতার ইস্যুতে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৫:১৮:৩৬:অপরাহ্ন  |  ৩২১ বার পঠিত
সীমান্ত হত্যা ও কাঁটাতার ইস্যুতে নাসীরুদ্দীন পাটোয়ারীর স্ট্যাটাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের সম্প্রসারণ ও সীমান্ত হত্যা ইস্যুতে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

সোমবার (১১ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসে তিনি সীমান্ত ব্যবস্থাপনা, মানবাধিকার এবং আঞ্চলিক সম্পর্ক নিয়ে নানা মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, সীমান্ত শুধু মানচিত্রের একটি রেখা নয়, এটি মানুষের জীবন, পারিবারিক সম্পর্ক, অর্থনৈতিক বাস্তবতা ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা মানবিক বিবেককে প্রশ্নবিদ্ধ করছে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত ব্যবস্থাপনা কখনোই ভয়, গুলি বা বিভেদের দেয়াল দিয়ে পরিচালিত হওয়া উচিত নয়; বরং পারস্পরিক সম্মান, মানবিক মূল্যবোধ এবং দায়িত্বশীল কূটনীতির ভিত্তিতে পরিচালিত হওয়া প্রয়োজন।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক শত বছরের ইতিহাস, সংস্কৃতি ও মানবিক বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে। তাই এমন কোনো উদ্যোগ গ্রহণ করা উচিত নয়, যা দুই দেশের জনগণের মধ্যে অবিশ্বাস ও দূরত্ব তৈরি করে।

তিনি বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সীমান্ত হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং সীমান্তে নতুন অবকাঠামো নির্মাণের বিষয়ে কার্যকর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মহলে বিষয়টি তুলে ধরারও আহ্বান জানান তিনি।

তার মতে, দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের জন্য সংঘাত নয়, বরং সংহতি ও সহযোগিতার পথ বেছে নেওয়া প্রয়োজন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, মানবাধিকার, ন্যায়ভিত্তিক কূটনীতি ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দক্ষিণ এশিয়া গড়ে উঠতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪