| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার: অর্থমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১২, ২০২৬ ইং | ১৬:৩৭:৩৯:অপরাহ্ন  |  ৯৪৭ বার পঠিত
অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সরকার: অর্থমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অর্থনীতি ও আর্থিক খাতকে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন।

তিনি আরও বলেন, “অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ খাতকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।”

অনুষ্ঠানে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে গঠিত বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ড উদ্বোধন করা হয়।

জানা যায়, প্রায় ৪২৫ কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে এই প্ল্যাটফর্ম। ফান্ডটি মূলত সিড, লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে।

সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগ দেশের উদীয়মান উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক স্টার্টআপ খাতের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪