| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তরুণদের দক্ষ করে তুললে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ১৩, ২০২৬ ইং | ১২:৩২:১৯:অপরাহ্ন  |  ১৬৪০ বার পঠিত
তরুণদের দক্ষ করে তুললে বিশ্বে নেতৃত্ব দেবে বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশের বিশাল তরুণ জনগোষ্ঠী ও মানবসম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে পৌঁছাতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

বুধবার (১৩ মে) সকালে  ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো এর তরুণ সমাজ ও বিপুল মানবসম্পদ। এই শক্তিকে যথাযথ প্রশিক্ষণ ও আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা গেলে দেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।

তিনি আরও বলেন, সময়ের চাহিদা অনুযায়ী দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলেও জানান তিনি।

এহসানুল হক মিলন বলেন, শিক্ষা ছাড়া কোনো জাতিকে বিশ্বের দরবারে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেওয়া সম্ভব নয়। তাই দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে মানসম্মত, প্রযুক্তিনির্ভর ও আধুনিক শিক্ষার বিকল্প নেই।

অনুষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানি খাতে ‘অন গ্রিড সোলার প্রজেক্ট’-এর মতো উদ্যোগকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ ধরনের প্রকল্প শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রযুক্তি, পরিবেশবান্ধব জ্বালানি এবং টেকসই উন্নয়নের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত করবে।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান ও প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪