| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ৬ লাখ ২৮ হাজার ভোটার বাড়ল

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৪:৫৭:৫১:অপরাহ্ন  |  ১০৬৯ বার পঠিত
দেশে ৬ লাখ ২৮ হাজার ভোটার বাড়ল

অনলাইন ডেস্ক : দেশে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন ভোটার বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার ( ১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার।

সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ছয় কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ছয় কোটি ৩১ লাখ নয় হাজার ২৬৬ জন।


রিপোর্টার্স/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪