| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে কোরবানির জন্য প্রস্তুত ১ কোটিরও বেশি পশু

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ১৭:২৪:১০:অপরাহ্ন  |  ৮১৯ বার পঠিত
দেশে কোরবানির জন্য প্রস্তুত ১ কোটিরও বেশি পশু

স্টাফ রির্পোটার: আসন্ন ঈদুল আজহায় দেশে কোরবানির জন্য পর্যাপ্ত দেশীয় পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে কোরবানির জন্য যত পশু প্রয়োজন, তার চেয়ে বেশি প্রস্তুতি রয়েছে। গরু, ছাগল ও ভেড়াসহ সব ধরনের পশুর পর্যাপ্ত সরবরাহ আছে। এবার কোরবানির জন্য প্রায় ১ কোটিরো বেশি পশু প্রস্তুত রয়েছে এবং সরকার কোনো পশু আমদানি করবে না।

তিনি আরও বলেন, পাশের দেশ থেকে যাতে চোরাচালানের মাধ্যমে পশু দেশে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দাদেরও সতর্ক করা হয়েছে।

কৃষি খাতের প্রসঙ্গ মন্ত্রী বলেন, বর্তমান সরকার শতভাগ কৃষিবান্ধব। কৃষকের অর্থনৈতিক উন্নয়ন হলেই দেশের উন্নয়ন সম্ভব বলে সরকার বিশ্বাস করে। এ কারণে ‘ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ কৃষকদের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আরও বলেন, কম খরচে গবাদিপশু পালন এবং উন্নত জাতের ঘাস উৎপাদনের বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে। এসব কার্যক্রম দেখতে তিনি বিএলআরআই পরিদর্শনে এসেছেন বলেও জানান।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪