| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গ্যাস লিকেজ বিস্ফোরণে বাবার পর মারা গেলো ৩ ভাইবোন, আশঙ্কাজনক অস্থায় মা

reporter
  • আপডেট টাইম: মে ১৪, ২০২৬ ইং | ২০:৪৬:৪৪:অপরাহ্ন  |  ৯০৮ বার পঠিত
গ্যাস লিকেজ বিস্ফোরণে বাবার পর মারা গেলো ৩ ভাইবোন,  আশঙ্কাজনক অস্থায় মা

স্টাফ রির্পোটারনারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধের ঘটনায় বাবার পর একে একে মারা গেলো ছোট ৩ ভাইবোন। হাসপাতালে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন তাদের মা সালমা আক্তার।

সবশেষ বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার মুন্না (১২) আর দুপুর ১টার দিকে মারা যায় মুন্নি (৭)। এর আগে বুধবার তাদের বোন কথা (৪) এবং সোমবার মারা যান তাদের বাবা আবুল কালাম (৩৫) মৃত্যু বরণ করেন।

মৃত্যুর বিষয়টি জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, মুন্নার শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মা সালমা আক্তার ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় এখনও ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।

এর আগে রোববার (১০ মে) সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সবজি বিক্রেতা মো. আবুল কালামের পরিবারের ৫ সদস্যের সবাই দগ্ধ হয়। বর্তমানে তার স্ত্রী সালমা আক্তার ছাড়া কেউই জিবিত নেই। 

প্রতিবেশী জানান, রোববার সকাল ৭টার দিকে ওই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতরে আগুন জ্বলছে। পরে ভেতর থেকে তাদের উদ্ধার করে দ্রুত বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে বাসার গ্যাস লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে।

রিপোর্টার্স২৪/ফয়সাল

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪