| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আসিফ সালেহ

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ০২:০৩:৪৮:পূর্বাহ্ন  |  ৯৯৩৫৮ বার পঠিত
বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আসিফ সালেহ

স্টাফ রিপোর্টার: ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ মর্যাদাপূর্ণ ‘টাইম ১০০ ফিলানথ্রপি ২০২৬’ তালিকায় স্থান পেয়েছেন। এ স্বীকৃতির মাধ্যমে তিনি এই তালিকায় অন্তর্ভুক্ত প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন।

বৈশ্বিক উন্নয়ন, মানবিক সহায়তা ও কাঠামোগত পরিবর্তনে অবদানের স্বীকৃতি হিসেবে মার্কিন সাময়িকী টাইম তাকে এ সম্মাননা দিয়েছে। আসিফ সালেহ তালিকার ‘লিডারস’ ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছেন।

প্রতি বছর টাইম বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘টাইম ১০০ ফিলানথ্রপি’ তালিকায় অন্তর্ভুক্ত করে। ২০২৬ সালের তালিকায় বৈশ্বিক উন্নয়ন ও মানবিক সহায়তায় নেতৃত্বদানকারী ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয়েছে।

তালিকায় আসিফ সালেহের সঙ্গে রাজীব জে শাহ, ইদ্রিস এলবা, সাবরিনা ধৌরে এলবা ও লিওনেল মেসির মতো বিশ্বখ্যাত ব্যক্তিরাও রয়েছেন।

টাইমের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক সহায়তা কমে যাওয়া এবং উন্নয়ন অর্থায়নের ভবিষ্যৎ নিয়ে আলোচনার মধ্যে ব্র্যাকের বহুমুখী অর্থায়ন কৌশল ও স্থানীয় জনগোষ্ঠীনির্ভর কাজের ধারা বিশেষ গুরুত্ব পাচ্ছে।

১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্র্যাক বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থা। বাংলাদেশে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে সংস্থাটি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে কার্যক্রম পরিচালনা করছে।

স্বীকৃতি প্রসঙ্গে আসিফ সালেহ বলেন, এ অর্জন এশিয়া ও আফ্রিকার সেইসব মানুষের, যারা অর্ধশতাব্দীর বেশি সময় ধরে ব্র্যাকের সঙ্গে কাজ করে আসছেন। একই সঙ্গে এটি ব্র্যাকের কর্মীদেরও অর্জন, যারা প্রতিদিন মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন।

তিনি আরও বলেন, উন্নয়ন কোনো দান বা চ্যারিটি নয়; বরং এমন একটি প্রক্রিয়া, যেখানে মানুষ নিজের পরিবর্তনের সক্রিয় অংশীদার হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪