| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক অব্যাহতি

reporter
  • আপডেট টাইম: মে ১৫, ২০২৬ ইং | ০৫:৩৪:২৬:পূর্বাহ্ন  |  ৯৫৭৬১ বার পঠিত
৫ লাখ টাকা পর্যন্ত আমানতে আবগারি শুল্ক অব্যাহতি

রিপোর্টার্স২৪ডেস্ক: ছোট সঞ্চয়কারীদের স্বস্তি দিতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কমুক্ত সীমা বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ব্যাংকে সর্বোচ্চ ৫ লাখ টাকা আমানত থাকলে আর আবগারি শুল্ক দিতে হবে না।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বাজেট পর্যালোচনা সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আগামী বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন এবং সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

বর্তমানে ব্যাংক আমানতে শুল্কমুক্ত সীমা ৩ লাখ টাকা। নতুন প্রস্তাব কার্যকর হলে আগামী অর্থবছর থেকে ৫ লাখ টাকা পর্যন্ত জমার গ্রাহকরা এ সুবিধা পাবেন।

আগামী ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দিতে পারেন বলে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তবে আবগারি শুল্কের অন্যান্য স্তর অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

এদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর ব্যবস্থায় সহজে অন্তর্ভুক্ত করতে পুনরায় ‘প্যাকেজ ভ্যাট’ চালুর বিষয়ও বিবেচনা করছে সরকার।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪