| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদে ৭ দিনের ছুটির মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা দুই দিন

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৬ ইং | ২০:৪৪:২৮:অপরাহ্ন  |  ৫৬৮ বার পঠিত
ঈদে ৭ দিনের ছুটির মধ্যে সীমিত পরিসরে ব্যাংক খোলা দুই দিন

স্টাফ রিপোর্টার: ঈদুল আজহায় বাণিজ্যিক ব্যাংকগুলোতে সাত দিনের ছুটির নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ২৫ মে থেকে এ ছুটি শুরু হবে। ছুটি শেষ হবে ৩১ মে। 

ঈদের আগে লেনদেনের সুবিধার্থে দুই দিন (২৩ ও ২৪ মে) সকল ব্যাংকের শাখা-উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে সোমবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে।

সার্কুলারে বলা হয়েছে, ঈদের আগে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্প এলাকাগুলোতে ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে। 

নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে চালু থাকবে।

এসব শাখায় অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয় নির্দেশনায়।

এ ছাড়া সমুদ্র স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতেও নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪