| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশুহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৬ ইং | ১৬:২২:১০:অপরাহ্ন  |  ১১১৫ বার পঠিত
পশুহাটে নারীদের জন্য ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের

স্টাফ রিপোর্টার: রাজধানীর ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার সব কোরবানির পশুর হাটে নারীদের জন্য বিশেষ ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণের নির্দেশ দিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

বুধবার (২০ মে) সকালে কোরবানির পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ডিএনসিসি প্রশাসক বলেন, পশুর হাট পরিচালনায় ইজারার শর্ত লঙ্ঘন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে হাটকে কেন্দ্র করে রাজধানীতে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি হলে সিটি করপোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরও বলেন, প্রতিটি পশুর হাট থেকে প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণ নিশ্চিত করতে হবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

মো. শফিকুল ইসলাম খান বলেন, “পরিবার-পরিজন নিয়ে যাতে ক্রেতারা স্বাচ্ছন্দ্যে পশুর হাটে যেতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”

নারীদের সুবিধার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে তিনি নির্দেশ দেন, প্রতিটি পশুর হাটে গোলাপি রঙের বিশেষ নারী-বান্ধব টয়লেট বা ‘পিঙ্ক টয়লেট’ নির্মাণ করতে হবে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও জনসেবামূলক ব্যবস্থাপনা জোরদারে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪