| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় বৃত্তি ফাউন্ডেশনের পরীক্ষা, অংশ নিল ২ হাজার ২০০ শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ১৮:৫৬:৪৭:অপরাহ্ন  |  ৮৭ বার পঠিত
দাগনভূঞায় বৃত্তি ফাউন্ডেশনের পরীক্ষা, অংশ নিল ২ হাজার ২০০ শিক্ষার্থী

দাগনভূঞা প্রতিনিধি: ফেনীর দাগনভূঞায় উৎসবমুখর পরিবেশে উপজেলা বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষোন্নয়ন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার তৃতীয় থেকে পঞ্চম এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির মোট ২ হাজার ২০০ শিক্ষার্থী অংশ নেয়।

পরীক্ষা কার্যক্রম পরিচালনায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দাগনভূঞা একাডেমির প্রধান শিক্ষক ও ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভাপতি মো. মিজানুর রহমান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন কুমার দাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আতাতুর্ক সরকারি মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন সিলোনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তালেব। এ সময় পরীক্ষার হল পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আলী আজগসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফাউন্ডেশনের পরিচালক ও উদ্যোক্তা ওমানপ্রবাসী দেলোয়ার হোসেন, আমেরিকাপ্রবাসী রুবেল আলী, ইতালিপ্রবাসী এনামুল হক রিমন, প্রধান পৃষ্ঠপোষক কুয়েতপ্রবাসী মোহাম্মদ বেলাল হোসেন এবং পৃষ্ঠপোষক লন্ডনপ্রবাসী রাকিব উল্যাহ চুন্নু, মিহির মাহাবুব, ইতালিপ্রবাসী নুরুল আফছার বাবুল ও আমেরিকাপ্রবাসী রেজাউল হোসেন ভূঁইয়াসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা এ আয়োজনের সঙ্গে যুক্ত ছিলেন।

ফাউন্ডেশনের সংশ্লিষ্টরা জানান, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে দাগনভূঞার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। মেধার বৈষম্যহীন বিকাশ এবং গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যেই নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তাদের।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪