| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুদ্ধ কীভাবে শেষ হবে তা কেবলই ইরান নির্ধারণ করবে : জাভেদ জারিফ

reporter
  • আপডেট টাইম: জুন ২০, ২০২৫ ইং | ২২:১২:২৫:অপরাহ্ন  |  ১৫৪৪৩৪৭ বার পঠিত
যুদ্ধ কীভাবে শেষ হবে তা কেবলই ইরান নির্ধারণ করবে : জাভেদ জারিফ
ছবির ক্যাপশন: ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ফাইল ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক : ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। তবে কিভাবে এটি শেষ হবে তা কেবলই সিদ্ধান্ত নেবে ইরান।

মোহাম্মদ জাভেদ জারিফ নিজের এক্স একাউন্টে দেওয়া একটি পোস্টে লিখেছেন, একজন গণহত্যাকারী কাপুরুষকে তো দূরের কথা, ইরানিরা যেকোনো আক্রমণকারীকেঈ ছুঁড়ে ফেলবে। শত্রুরা জানে না তারা কী শুরু করেছে।

জারিফ জোর দিয়ে বলেছেন, ইরান তিন শতাব্দী ধরে অন্য কোনও দেশে আক্রমণ করেনি। তবে তারা আত্মরক্ষায় অবিশ্বাস্য স্থিতিস্থাপকতা দেখিয়েছে।

ইরানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে আরো বলেন, ভবন ধ্বংস করা যেতে পারে কিন্তু জ্ঞান কখনও ধ্বংস করা যায় না - বিশেষ করে নয় কোটি দেশপ্রেমিক এবং নিবেদিতপ্রাণ মানব পুঁজি ধ্বংস করতে পারবে না। সূত্রঃ মেহর নিউজ


রিপোর্টার্স ২৪/ এমবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪