| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৭ নভেম্বরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়: হুইপ দুলু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৬ ইং | ১৭:৪৯:২০:অপরাহ্ন  |  ২১১৮ বার পঠিত
৭ নভেম্বরেই বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি স্থাপিত হয়: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আজকে আমরা যে বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করেছি তার ভিত্তি স্থাপিত হয়েছিল ঐতিহাসিক ৭ নভেম্বরই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপন করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের এই ভিত্তি।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাওয়া পথে বারবার বাধাগ্রস্ত হয়েছে। এদেশের জন্য এমএজি ওসমানি, জিয়াউর রহমান, মাওলানা ভাসানি ও শেখ মুজিবুর রহমান এঁর যে অবদান আমরা বাংলাদেশের মানুষ তা অস্বীকার করতে পারবো না।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর জেলা পরিষদ ও সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাসহ বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। 

হুইপ আরো বলেন, ‘সত্যিকারের ইতিহাস লিখতে হবে। বারবার এই ইতিহাস বিকৃত করে জিয়াউর রহমানকে ছোট করা হয়েছে। এতে করে জাতি হিসেবে আমরা ছোট হয়েছি। তাই আমাদের পিছনে তাকানোর সুযোগ নাই। প্রতিহিংসার রাজনীতি, আক্রমণের রাজনীতি আমরা করতে চাইনা। আমরা চাই দেশের অটুট সার্বভৌমত্ব এবং গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে।

 নাটোর জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সদর উপজেলা মিলনায়তনে সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম, বীর মুক্তিযোদ্ধা শেখ ফরিদ প্রমুখ। অপরদিকে, সকালে আলাইপুরে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে বেলা ১০টার দিকে জেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে নেতাকর্মীরা। পরে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে দুলু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । 

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, বাবুল চৌধুরি,যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ নেতাকর্মীরা। 

দিনটি উদযাপন করতে বেলা ১২টায় দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান আয়োজন করে জেলা শিল্পকলা একাডেমি। শিশু একাডেমী চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জেলা তথ্য অফিস প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী আয়োজন করে। জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা আয়োজন করা হয়। সরকারি হাসপাতাল ও কারাগার এবং শিশু সদনসমূহে উন্নত খাবার পরিবেশন করা হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪