| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৬ ইং | ১৪:০৪:১৯:অপরাহ্ন  |  ২৮৪৪ বার পঠিত
দেশে এখন যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: দুদু

স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে যে অপকর্ম সংঘটিত হচ্ছে, তার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার অভিযোগ, জামায়াতে ইসলামী ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ব্যবসা করছে এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থেকে দায় চাপানোর চেষ্টা করছে সরকার ও অন্যান্য পক্ষের ওপর।

বৃহস্পতিবার (২১ মে) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন।

শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল আছে, যারা মিথ্যা ছাড়া অন্য কোনো ভালো চিন্তা করতে পারে না। তারা কখনোই মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারেনি। সরকারের অংশ হওয়া তো দূরের কথা, তারা উল্লেখযোগ্য কোনো জনগণের সমর্থনও পায়নি। এরা ইসলামকে ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে ভূমিকা পালন করছে।

তিনি আরও দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ধরনের অপকর্মের পেছনে জামায়াতে ইসলামী জড়িত রয়েছে এবং তারা সেই দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে।

বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশে যত অপকর্ম হচ্ছে, তা নিয়ে যদি আলোচনা করি, তারা হয়তো কষ্ট পাবে। কিন্তু বাস্তবতা হলো অনেক ক্ষেত্রেই এসব অপকর্ম তারা করছে, অথচ দায় চাপাচ্ছে অন্যদের ওপর।

ইতিহাস তুলে ধরে তিনি বলেন, এদেশে সবচেয়ে বেশি নারী নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে জামায়াতে ইসলামী এটা ইতিহাসের ধারায় প্রমাণিত। তারা কখনোই সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি। ১৯৪৭ সালে পাকিস্তান আন্দোলনে তারা ব্রিটিশদের পক্ষে ছিল, আর ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল।

তিনি আরও সতর্ক করে বলেন, রাজনৈতিকভাবে সক্রিয় এসব গোষ্ঠী মুখোশ পরে জনসমক্ষে নিজেদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, এরা ইতোমধ্যে মানুষের কাছে একটি বিশেষ ধরনের শক্তি হিসেবে চিহ্নিত। আমি এখন এদের সমালোচনা করছি—এটা মিডিয়ায় আসার পর তারা আমার বিরুদ্ধে নানা প্রতিক্রিয়া দেখাবে, সেটাও স্বাভাবিক।


রিপোর্টার্স২৪/ ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪