| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামিসা হত্যার বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ০০:৩৬:৩৯:পূর্বাহ্ন  |  ৪৪০ বার পঠিত
রামিসা হত্যার বিচার দাবিতে এনসিপির মশাল মিছিল

স্টাফ রিপোর্টার: ‘তনু-রামিসা-আছিয়া, বিচার থাকে ঝুলিয়া’ স্লোগানে রামিসাসহ দেশে সংঘটিত সব হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে এ মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগ পর্যন্ত যায়।

মিছিলপূর্ব সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, ভারপ্রাপ্ত সদস্য সচিব সাদিয়া ফারজানা দিনা এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বক্তব্য রাখেন। সমাবেশ সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ মনসুর।

সমাবেশে আরিফুল ইসলাম আদীব বলেন, আজ মিরপুরে রামিসা, ক্যান্টনমেন্টে তনু কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপীড়ন ও হত্যার শিকার হন। একইসঙ্গে রাজনৈতিক দলের মধ্যে নেতাকে খুশি করার নামে যৌন নিপীড়নের ঘটনাও ঘটে।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রামিসার বাসায় যাচ্ছেন। অথচ রংপুরের পীরগঞ্জের বিএনপি নেতা দলের কেন্দ্রীয় নেতাকে খুশি করার জন্য অল্প বয়সী মেয়ে খুঁজছেন। দলের ভেতর থেকে এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের আটক করতে হবে। ধর্ষণ ও হত্যাকাণ্ডের ক্ষেত্রে দ্রুত বিচার বাস্তবায়ন করতে হবে। সব রাজনৈতিক দলে ‘যৌন নিপীড়নবিরোধী সেল’ গঠন করতে হবে।

সাদিয়া ফারজানা দিনা বলেন, আমাদের দেশে নারীদের নিয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। তাদের সম্মান ও শ্রদ্ধার চোখে দেখতে হবে।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন যুবশক্তির পশ্চিম শাখার সভাপতি তৌহিদুল ইসলাম তুহিন, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ওমর ফারুক, ওয়াহিদ আলম, খালেদা আক্তার, সহ-সাংগঠনিক নূর আমিন খান, ওয়াহিদুজ্জামান সুমন, যুগ্ম সদস্য সচিব রেহেনা আক্তার রুমা, পল্লবী এনসিপির প্রধান সমন্বয়কারী তাহমিনা শারমিন জুঁথি প্রমুখ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪