| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাপানের সঙ্গে সামরিক প্রযুক্তি চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ০৭:৩৪:০৩:পূর্বাহ্ন  |  ১৭৪ বার পঠিত
জাপানের সঙ্গে সামরিক প্রযুক্তি চুক্তি অনুমোদন মন্ত্রিসভায়

স্টাফ রিপোর্টার: জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ শীর্ষক চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার অষ্টম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই বৈঠকে সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতির সুরক্ষায় গঠিত বৈশ্বিক জোট ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স-এর ফ্রেমওয়ার্ক চুক্তিতে স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে জাপান ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ‘সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর’ সংক্রান্ত চুক্তি অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, ২০২৩ সালের এপ্রিলে বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতাবাঘ, পুমা, জাগুয়ার ও চিটা—এই সাতটি প্রধান বৃহৎ বিড়াল প্রজাতির সংরক্ষণের লক্ষ্যে ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স গঠিত হয়। বর্তমানে ২৪টি জাতিসংঘ সদস্য রাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এই জোটের সদস্য।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া এই চুক্তির মূল উদ্দেশ্য হলো বৃহৎ বিড়াল প্রজাতির আবাসস্থল সুরক্ষা, অবৈধ শিকার ও বাণিজ্য প্রতিরোধ এবং প্রযুক্তিগত সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় জোরদার করা।

বাংলাদেশ রয়েল বেঙ্গল টাইগারের অন্যতম প্রধান আবাসস্থল হওয়ায় সুন্দরবনের পরিবেশব্যবস্থা সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নিয়ে এই চুক্তিতে স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে ‘নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের জন্য বৈশ্বিক চুক্তি’ বাস্তবায়নের লক্ষ্যে খসড়া ‘জাতীয় কর্মপরিকল্পনা (২০২৬-২০৩০)’ অনুমোদন করেছে মন্ত্রিসভা।

বৈঠকে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ১৭ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত সাতটি মন্ত্রিসভা বৈঠকে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিবেদনে জানানো হয়, এ সময়ের মধ্যে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭৩ শতাংশ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪