| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৬ ইং | ২১:১৪:০১:অপরাহ্ন  |  ৭৫ বার পঠিত
ইয়েমেনে সৌদি সেনাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইয়েমেনে অবস্থানরত সৌদি আরবের সেনাবাহিনীর সেনাদের লক্ষ করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা।

আজ শনিবার (১৪ নভেম্বর) হুথিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন, ইয়েমেনের খারাজের লাহিজে সৌদি সেনাদের অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে।

তিনি দাবি করেছেন, ব্যালিস্টিক মিসাইলের আঘাতে কয়েক ডজন সেনা আহত ও নিহত হয়েছেন। এছাড়া অসংখ্য সামরিক যানও ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন ইয়াহিয়া সারে।

সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার হুথিদের ছোড়া ওই দুটি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি জোট বলেছে, রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া ইয়েমেনের হুথিদের দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানানো সৌদি নেতৃত্বাধীন জোট এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যকার সীমান্ত পেরিয়ে এই লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

বিশেষ করে ইরানকে কেন্দ্র করে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের মাঝে এই সংঘাত ওই অঞ্চলে নতুন আরেকটি ফ্রন্টের উন্মোচন করেছে। গত সেপ্টেম্বর থেকে নতুন করে এই সংঘাত শুরু হয়েছে সৌদি আরব এবং বিদ্রোহীদের মধ্যে। এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর এবং অক্টোবরে একাধিকবার মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। তবে প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা আটকে দিয়েছে সৌদি জোট।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪