| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জে বিএনপির ৩ নেতা–কর্মী বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ১৮:২৬:৪৩:অপরাহ্ন  |  ১৪৯৯ বার পঠিত
মানিকগঞ্জে বিএনপির ৩ নেতা–কর্মী বহিষ্কার

মানিকগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটিগ্রাম ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের তিন নেতা–কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) ও মুখপাত্র অ্যাডভোকেট আ ফ ম নূরতাজ আলম বাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন আটিগ্রাম ইউনিয়ন বিএনপির সদস্য মো. ফারুক হোসেন, বিএনপি কর্মী মো. এনায়েত হোসেন এবং আটিগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক দেওয়ান মো. নজরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আফরোজা খানম রিতার নির্দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তাদের সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ছাড়া জেলা বিএনপির পক্ষ থেকে দলের সব পর্যায়ের নেতা–কর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪