| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছুটির দিনে হেঁটে বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ২২, ২০২৬ ইং | ১৯:৪৫:২৩:অপরাহ্ন  |  ১৩০৩ বার পঠিত
ছুটির দিনে হেঁটে বিএনপির গুলশান কার্যালয়ে তারেক রহমান

স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশানের বাসা থেকে হেঁটে বিএনপির দলীয় কার্যালয়ে এসেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২২ মে) বিকেলে নিজ বাসায় আসরের নামাজ আদায় শেষে তিনি গুলশান কার্যালয়ে আসেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আতিকুর রহমান জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিতেই ছুটির দিনে দলীয় কার্যালয়ে এসেছেন তারেক রহমান।

জানা গেছে, এর আগে চলতি বছরের ঈদুল ফিতরেও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন তারেক রহমান। সেদিনের মতো এবারও পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চেক সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে তুলে দেবেন প্রধানমন্ত্রী।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪