| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০২:৫০:২৯:পূর্বাহ্ন  |  ২৮১ বার পঠিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত পিকআপে আগুন

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি পিকআপে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার উমপাড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রড বোঝাই একটি পিকআপ ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছিল। পথে চলন্ত অবস্থায় হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়। এতে এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪