| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে ট্রেনে বোমা হামলার নিন্দা জামায়াতের

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ০৫:১১:২১:পূর্বাহ্ন  |  ১৭৭ বার পঠিত
পাকিস্তানে ট্রেনে বোমা হামলার নিন্দা জামায়াতের

স্টাফ রিপোর্টার: পাকিস্তানে শাটল ট্রেনে ভয়াবহ বোমা হামলায় ২৪ জন নিহতের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বেলুচিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনকারী ট্রেনে আত্মঘাতী হামলায় বহু মানুষের প্রাণহানি একটি বর্বরোচিত ও ন্যক্কারজনক ঘটনা। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

গোলাম পরওয়ার বলেন, পাকিস্তানে ধারাবাহিক সন্ত্রাসী হামলা দেশটির স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ। তিনি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা প্রত্যাশা করেন।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান সরকার ও জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আশা করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪