| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৫:১৭:৩০:অপরাহ্ন  |  ২৮৫৫ বার পঠিত
এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঝিনাইদহে আলোচিত ঘটনায় গ্রেফতার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার (২৫ মে) সকালে আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্ত হন তিনি।

এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল। ওই সময় সেখানে একটি জরুরি সংবাদ সম্মেলনে অংশ নিতে গিয়েছিলেন এনসিপি নেতা তারেক রেজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সম্মেলনস্থলে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়। গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান, সাদা পোশাকের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে ওসি আসাদউজ্জামান জানান, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে) তারেক রেজাসহ কয়েকজনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করা হয়।

তিনি বলেন, মামলার আসামি হিসেবেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান এখনও চলমান রয়েছে।

তারেক রেজার গ্রেফতার ও দ্রুত জামিনে মুক্তির ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪