| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বজ্রপাতের সময় এসি চালানো কতটা ঝুঁকিপূর্ণ?

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৬ ইং | ১৭:৪৪:১৮:অপরাহ্ন  |  ৮১২ বার পঠিত
বজ্রপাতের সময় এসি চালানো কতটা ঝুঁকিপূর্ণ?

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রচণ্ড গরমে এসির ওপর নির্ভরতা বাড়লেও ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সময় এ যন্ত্র ব্যবহার নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় অসতর্কভাবে এসি চালু রাখা বড় ধরনের আর্থিক ও বৈদ্যুতিক ঝুঁকির কারণ হতে পারে।

তাদের মতে, বজ্রপাত হলে বিদ্যুৎ লাইনে হঠাৎ করে উচ্চ ভোল্টেজ বা পাওয়ার সার্জ তৈরি হয়। এই অতিরিক্ত চাপ সরাসরি এসির সার্কিটে পৌঁছালে যন্ত্রের ভেতরের সংবেদনশীল অংশ, বিশেষ করে ইনভার্টার এসির ইলেকট্রনিক বোর্ড, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ক্ষেত্রে পুরো সিস্টেমই অচল হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞরা আরও বলেন, শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করলেই সম্পূর্ণ নিরাপদ থাকা যায় না। কারণ বিদ্যুৎ সংযোগ চালু থাকলে বজ্রপাতের প্রভাব লাইনের মাধ্যমে যন্ত্রে পৌঁছাতে পারে। তাই ঝড়-বৃষ্টির সময় এসি বন্ধ করে দেওয়াই যথেষ্ট নয়; বরং দেয়ালের সুইচ অফ করা এবং সম্ভব হলে প্লাগ খুলে রাখা সবচেয়ে নিরাপদ ব্যবস্থা।

এছাড়া এসির আউটডোর ইউনিট যদি খোলা জায়গায় স্থাপন করা থাকে, তবে বৃষ্টি ও অতিরিক্ত আর্দ্রতার কারণে সেটিও ক্ষতির মুখে পড়তে পারে। এ কারণে এটি নিরাপদ ও সুরক্ষিত স্থানে স্থাপন করার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু এসি নয়, বিশেষজ্ঞদের মতে বজ্রপাতের সময় টিভি, ওয়াই-ফাই রাউটার, ডেস্কটপ কম্পিউটারসহ অন্যান্য বৈদ্যুতিক ও ইলেকট্রনিক যন্ত্র ব্যবহারে সতর্ক থাকা জরুরি। সামান্য অসতর্কতাও বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে বলে তারা সতর্ক করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪