| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৬, ২০২৬ ইং | ২৩:৩৭:০৫:অপরাহ্ন  |  ৬৬৭ বার পঠিত
রাজধানীর ১৬ স্থানে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার ১৬টি স্থানে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আগামী ৩০ মে এই কর্মসূচি দেশজুড়ে পালন করা হবে।

মঙ্গলবার (২৬ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০ মে ঢাকা মহানগরের ১৫টি সংসদীয় আসন এবং নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেসহ মোট ১৬টি নির্দিষ্ট স্থানে অসহায় মানুষের মাঝে এই খাদ্য ও বস্ত্র বিতরণ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উদ্যোগে প্রতিবছরের মতো এবারও মিলাদ মাহফিল, দোয়া ও খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

নির্ধারিত প্রতিটি বিতরণ স্পটে স্থানীয় সংসদ সদস্য ছাড়াও মন্ত্রিপরিষদের সদস্য এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় ও সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় সফল করতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪