| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চরমোনাই পীর

শরিয়ার প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার সার্থকতা

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১৩:৩৮:৩০:অপরাহ্ন  |  ১১৪৫ বার পঠিত
শরিয়ার প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার সার্থকতা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, শরিয়তের প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে পবিত্র ঈদুল আজহার প্রকৃত সার্থকতা। বুধবার (২৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এ মন্তব্য করেন।

তিনি বলেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কোরবানি করার জন্য প্রস্তুত ছিলেন এ থেকেই ঈদুল আজহার মূল শিক্ষা পাওয়া যায়। ঈদের মূল বার্তা হলো আল্লাহর নির্দেশনার সামনে নিজের ইচ্ছা, স্বার্থ ও চিন্তাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা।

চরমোনাই পীর বলেন, মানুষের জীবনযাপনের জন্য আল্লাহর নির্দেশ শরিয়াহর মাধ্যমে স্পষ্টভাবে দেওয়া আছে। সেই নির্দেশনার প্রতি পূর্ণ আনুগত্যই ঈদুল আজহার আসল শিক্ষা ও তাৎপর্য বহন করে।

তিনি আরও বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টা আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কোরবানির প্রসঙ্গে তিনি বলেন, যারা কোরবানি দিচ্ছেন তাদের উচিত আত্মীয়-প্রতিবেশী, বিশেষ করে যারা কোরবানি দিতে পারেননি তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। ঈদের দিনকে পূর্ণ ইবাদতের মধ্যে রাখার আহ্বান জানান তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সবাই যখন ঈদ উদযাপনে ব্যস্ত, তখন নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা নিরলসভাবে কাজ করছেন, যা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে।

বিবৃতির শেষে তিনি সবার কোরবানি কবুল এবং দেশবাসীর নিরাপত্তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪