| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১৫:১৪:৫৪:অপরাহ্ন  |  ৪১৯ বার পঠিত
পুলিশের নজরদারিতে আদ-দ্বীন হাসপাতালের কর্মকর্তারা

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে পুলিশের বিভিন্ন ইউনিট। ঘটনাটিকে ঘিরে হাসপাতালের কর্মকর্তারা ও সংশ্লিষ্ট কর্মচারীরা পুলিশের নজরদারিতে রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক বা হেফাজতে নেওয়া হয়নি। তবে তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের গতিবিধি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বুধবার (২৭ মে) ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রব্বানী হোসেন বলেন, “এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। আমরা বর্তমানে ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছি। হাসপাতালের অনেকেই নজরদারিতে রয়েছেন।”

এদিকে ঘটনাস্থলে দুপুরে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের একটি দল উপস্থিত হয়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে পরীক্ষা-নিরীক্ষা চালায়। তারা নবজাতকরা যেখানে অবস্থান করছিল, সেই পোস্ট অপারেটিভ রুমে বিশেষ যন্ত্রের মাধ্যমে সম্ভাব্য বিষাক্ত গ্যাস বা অন্য কোনো রাসায়নিক উপস্থিতি আছে কি না, তা যাচাই করে।

দলের এক সদস্য জানান, তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কক্ষটি পরীক্ষা করছেন এবং কোনো ধরনের গ্যাস নির্গমন হয়েছে কি না, তা বিশ্লেষণ করা হচ্ছে। বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে।

এদিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পোস্ট অপারেটিভ রুমে অস্বাভাবিক দুর্গন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সেখানে দীর্ঘ সময় অবস্থান করা কষ্টকর ছিল বলেও জানিয়েছেন উপস্থিতরা।

এর আগে সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তারা প্রায় এক ঘণ্টা ধরে পোস্ট অপারেটিভ রুমসহ বিভিন্ন স্থানে নমুনা সংগ্রহ করেন এবং ফরেনসিক পরীক্ষার জন্য তা সংরক্ষণ করেন।

সিআইডির এক সদস্য বলেন, “আমরা সব দিক বিবেচনায় নিয়ে নমুনা সংগ্রহ করেছি। তদন্তের মাধ্যমে শিশুদের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হবে।”

ঘটনাটি ঘিরে হাসপাতালে চরম উদ্বেগ ও শোকের পরিবেশ বিরাজ করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪