| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার সংযোগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৭, ২০২৬ ইং | ১৭:০১:৩৫:অপরাহ্ন  |  ৬৭৯ বার পঠিত
সরকারি হাসপাতালে বিদ্যুতের ডাবল ফিডার সংযোগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সরকারি হাসপাতালগুলোতে বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যা কমাতে প্রতিটি হাসপাতালে ডাবল ফিডার সংযোগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি বলেন, চিকিৎসাসেবা যেন বিদ্যুতের কারণে ব্যাহত না হয়, সে জন্য পৃথক দুটি বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করা হবে।

বুধবার (২৭ মে) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। বর্তমানে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। এ বাস্তবতায় এসব হাসপাতালকে পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দেশের কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই সরকার আন্তরিকভাবে কাজ করছে।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং রোগীদের চিকিৎসা পরিস্থিতি ঘুরে দেখেন। তিনি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কেও খোঁজখবর নেন।

এছাড়া হাসপাতালের বাথরুমের পরিচ্ছন্নতা, রান্নাঘরের পরিবেশ এবং রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মানও পর্যবেক্ষণ করেন তিনি।

এ সময় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুর রহমান, হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. নাজিবুর রহমান, ডা. ফারজানা সুলতানা পুনমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪