| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ০৩:৫৪:০৭:পূর্বাহ্ন  |  ২৭৯ বার পঠিত
ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহার দিন বৃহস্পতিবার তিনটি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত প্রধান ঈদের জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি শেরে বাংলা নগরে গিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন।

পরে গুলশানে নিজ বাসভবনে যাবেন প্রধানমন্ত্রী। দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর আয়োজিত ঐতিহ্যবাহী ‘বড়খানা’ বা প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।

তিনি আরও বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে বাংলাদেশসহ বিশ্বের মুসলমানরা পবিত্র ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতি নিয়েছে। ইসলামের এই মহিমান্বিত উৎসব শুধু আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন শিক্ষা বহন করে।

বাণীতে প্রধানমন্ত্রী হজরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং আত্মত্যাগের আদর্শের কথা উল্লেখ করে বলেন, এ মহান শিক্ষা বিশ্ব মুসলিম উম্মাহর কাছে ঈদুল আজহাকে গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪