| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৩ ঘণ্টার মধ্যে রাজধানীতে বৃষ্টির আভাস

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১০:৪২:৫০:পূর্বাহ্ন  |  ২৬১৩ বার পঠিত
৩ ঘণ্টার মধ্যে রাজধানীতে বৃষ্টির আভাস

রিপোর্টার্স২৪ ডেস্ক: ভোর থেকেই সূর্যের দেখা মেলে রাজধানীতে। তবে বেলার বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী তিন ঘণ্টার মধ্যে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহার দিন সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতও হতে পারে।

 পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩ দশমিক ৬০ সেলসিয়াস। একই সময় বাতাসে আদ্রতা চিল ৯১ শতাংশ।

গত বুধবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের সই করা এক সতর্ক বার্তায় বলা হয়েছে, দিনের প্রথমার্ধে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো বাতাসের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে বৃষ্টি হতে পারে। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪