| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুরাদের অকাল মৃত্যু

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ১৮:৪৯:৪০:অপরাহ্ন  |  ১২৪৩ বার পঠিত
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মুরাদের অকাল মৃত্যু

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহনেওয়াজ মুরাদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৭ মে) রাতে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে মুরাদের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বুধবার রাতে মুরাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়ার অ্যারেস্টের কথাই জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা।

জানা গেছে, শাহনেওয়াজ মুরাদ রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৬০তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি ২০০৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। কর্মজীবনে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন।

বাংলাদেশ ব্যাংক ক্লাবের সাবেক সেক্রেটারি শাহনেওয়াজ মুরাদ সহকর্মীদের কাছে অত্যন্ত দক্ষ, আন্তরিক ও সদালাপী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলায়।

মুরাদের মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪