| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘ডোনাল্ড ট্রাম্প’ বেঁচে যাওয়ায় মার্কিন নাগরিকের উচ্ছ্বাস

reporter
  • আপডেট টাইম: মে ২৮, ২০২৬ ইং | ২১:৪৫:৩৬:অপরাহ্ন  |  ২৩৩ বার পঠিত
‘ডোনাল্ড ট্রাম্প’ বেঁচে যাওয়ায় মার্কিন নাগরিকের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার: আলোচিত গোলাপি মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ বেঁচে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন মার্কিন নাগরিক অ্যারাব। ট্রাম্পের মতো দেখতে এই মহিষকে দেখতে আমেরিকা থেকে বাংলাদেশে ছুটে এসেছেন তিনি।

নারায়ণগঞ্জের পাইকপাড়ার ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালিত-পালিত মহিষটি শেষ মুহূর্তে কোরবানির হাত থেকে রক্ষা পেয়ে এখন মিরপুর জাতীয় চিড়িয়াখানায় আছে। মহিষটিকে বাঁচাতে যুক্তরাষ্ট্র থেকে ছুটে আসা অ্যারাব বলেন, ‘বাংলাদেশে “ডোনাল্ড ট্রাম্প”কে কোরবানি দেওয়া হচ্ছে দেখে আমি তাকে খুঁজে বের করে বাঁচানোর মিশন হাতে নিয়েছিলাম।’

৪ বছর বয়সী এবং প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষ নিয়ে মানুষের ব্যাপক কৌতূহল তৈরি হওয়ায় নিরাপত্তার স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় পুলিশ সেটিকে হেফাজতে নেয়। পরে ক্রেতার টাকা ফেরত দিয়ে সংরক্ষণের জন্য চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।

মহিষ বেঁচে যাওয়ায় স্বস্তি প্রকাশ করে এই মার্কিন নাগরিক বলেন, ‘ঈদুল আজহায় এক কোটির বেশি পশু কোরবানি দেওয়া হয়, তা সত্ত্বেও ট্রাম্প বেঁচে যাওয়ায় আমি খুব আনন্দিত।’

মহিষটি দেখতে সত্যিই মার্কিন প্রেসিডেন্টের মতো কি না—এমন প্রশ্নের জবাবে কৌতুক করে তিনি বলেন, ‘আমার মনে হয় এটি দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো নয়, বরং এটাই ডোনাল্ড ট্রাম্প!’ মহিষটি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানান।

তবে এই মহিষ নিয়ে সাধারণ মানুষের মনে এখনো কিছু সংশয় রয়েছে উল্লেখ করে অ্যারাব বলেন, ‘অনেকেই এখনো শঙ্কায় আছেন। তারা নিশ্চিত নন এটিই সেই ভাইরাল ডোনাল্ড ট্রাম্প নাকি নকল। আমরা কি আসলেই জানি, এটাই আসল “ডোনাল্ড ট্রাম্প”? আমাদের কেউই খুব কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছি না।’

অ্যালবিনিজম বা বিরল জিনগত বৈশিষ্ট্যের কারণে এই মহিষের গায়ের রং গোলাপি এবং কপালে সোনালি রঙের চুল রয়েছে। ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমেও মহিষটি আলোচনার জন্ম দিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি মার্কিন প্রেসিডেন্টের ‘কমান্ডার ইন চিফ’ পদের সঙ্গে মিল রেখে রসিকতা করে মহিষটিকে ‘কমান্ডার ইন বিফ’ বলে আখ্যায়িত করেছে। এছাড়া রয়টার্স, স্কাই নিউজ, ফ্রান্স ২৪, আনাদোলু এজেন্সি এবং এনডিটিভিসহ বিশ্বের প্রায় সব জনপ্রিয় সংবাদমাধ্যম মহিষটির কোরবানি এড়ানোর খবর গুরুত্বের সাথে প্রকাশ করেছে।

চিড়িয়াখানায় নেওয়ার পর নিয়ম অনুযায়ী এটিকে প্রথমে দুই সপ্তাহের কোয়ারেন্টিনে রাখা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪