| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু

তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১১:৩২:২৩:পূর্বাহ্ন  |  ৭৭৪ বার পঠিত
তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নির্ধারিত সময়ে জমা দেওয়া হয়নি। সন্তানহারা মায়েদের বক্তব্য এখনো গ্রহণ করা সম্ভব না হওয়ায় তদন্ত কমিটিকে আরও তিন দিন সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা কমিটিকে আরও তিন দিন সময় দিয়েছি। কারণ, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, তাদের বক্তব্য এখনো নেওয়া হয়নি। পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে তাদের বক্তব্য অন্তর্ভুক্ত করে আগামী ৩ জুন প্রতিবেদন জমা দেওয়া হবে।

তিনি জানান, প্রাথমিক তদন্তে হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে বেশ কিছু গুরুতর ত্রুটির তথ্য পাওয়া গেছে। বিশেষ করে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা এসি বন্ধ ছিল এবং ওই সময়ে কোনো বিকল্প ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না বলে জানা গেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে গত বুধবার (২৭ মে) রাতে ময়নাতদন্ত না করার জন্য পরিবারের আবেদনের পর ছয় নবজাতকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি নবজাতকের পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার সময় পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ১১ জন মা ও ছয় নবজাতক ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠান্ডা অনুভব করায় এক মা নার্সদের কাছে এসি বন্ধ রাখার অনুরোধ করেন। এরপর প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখা হয়।

পরে ওয়ার্ডে গরম অনুভূত হওয়ায় এসি পুনরায় চালু করা হয়। তবে কিছু সময়ের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। তাদের দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্র (এনআইসিইউ)-তে নেওয়া হয়। এরপর একে একে আরও কয়েকজন নবজাতক অসুস্থ হয়ে পড়ে এবং পরদিন সকালে ছয় নবজাতকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

এ ঘটনায় হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাপনা, পরিবেশ নিয়ন্ত্রণ ও দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখছে তদন্ত কমিটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্তে যাদের দায় পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪