| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ শেষে রাজধানীমুখী যাত্রা শুরু, এখনও স্বস্তিতে ফিরতি পথে যাত্রীরা

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ১২:৫০:২৫:অপরাহ্ন  |  ৫৫৪ বার পঠিত
ঈদ শেষে রাজধানীমুখী যাত্রা শুরু, এখনও স্বস্তিতে ফিরতি পথে যাত্রীরা

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদুল আজহার তৃতীয় দিন শেষে কর্মস্থলে ফেরার পথে রাজধানীমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। তবে এখনো ফিরতি যাত্রায় বড় ধরনের ভিড় তৈরি হয়নি। ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে মানুষ স্বাভাবিক গতিতেই রাজধানীতে ফিরছেন, ফলে গণপরিবহনে যাত্রীচাপও তুলনামূলক কম রয়েছে।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীগামী বিভিন্ন সড়ক ও বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরের কাপাসিয়াসহ বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা বাসগুলোতে যাত্রী ছিল স্বাভাবিক সংখ্যায়। কোথাও অতিরিক্ত ভিড় কিংবা দীর্ঘ লাইনের চিত্র দেখা যায়নি।

বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেলেও তা ছিল স্বাভাবিক সময়ের মতোই। বাস আসার পর সহজেই আসন পেয়ে যাত্রীরা নিজ নিজ গন্তব্যে রওনা দেন। যাত্রীদের ভোগান্তি বা অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগও পাওয়া যায়নি।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঈদের ছুটি এখনও চলমান থাকায় অনেকেই গ্রামের বাড়িতে অবস্থান করছেন। ফলে রাজধানীতে ফেরার চাপ ধীরে ধীরে বাড়ছে। তাদের ধারণা, ছুটির শেষ দিকে এবং অফিস-আদালত পুনরায় চালুর আগমুহূর্তে যাত্রীচাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

শেরপুর থেকে ছেড়ে আসা একটি বাসের হেলপার রবিউল ইসলাম বলেন, এখনো পুরোপুরি ফিরতি চাপ শুরু হয়নি। যাত্রীরা আসছেন, তবে বাসে স্বাভাবিক সংখ্যক যাত্রীই উঠছেন। ভাড়াও আগের মতোই নেওয়া হচ্ছে।

আরেক হেলপার রিফাও হাওলাদার বলেন, ঈদের পর সাধারণত কয়েক দিন পর ভিড় বাড়ে। আজ যাত্রী আছে, কিন্তু চাপ নেই। বিকেলের পর থেকে ভিড় বাড়তে পারে।

উল্লেখ্য, এবারের ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ছুটি শুরু হয়েছে ২৫ মে থেকে, যা চলবে ৩১ মে (রোববার) পর্যন্ত। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও প্রতিষ্ঠানভেদে পাঁচ থেকে সাত দিনের ছুটি দেওয়া হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪