| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতাকে অব্যাহতি

reporter
  • আপডেট টাইম: মে ৩০, ২০২৬ ইং | ২৩:১২:২৭:অপরাহ্ন  |  ১৮৯ বার পঠিত
প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সঙ্গে বাগবিতণ্ডা, ছাত্রদল নেতাকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডা ও উত্তেজিত আচরণ করা ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়াকে ছাত্রদল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার (৩০ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন। 

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্রদল জানায়, বাংলাদেশ জাতীয়তাবদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেল সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। 

রহিম ভূঁইয়ার পরিবর্তে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিককে। অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলেও জানায় ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে। 

প্রসঙ্গত, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বাবার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সদস্যদের সঙ্গে ছাত্রদলের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভুঁইয়াসহ কয়েকজন নেতাকর্মীর বাগবিতণ্ডার ঘটনা ঘটে। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, আব্দুর রহিম ভুঁইয়াসহ কয়েকজন নেতাকর্মী প্রধানমন্ত্রীর নিরাপত্তা টিমের সদস্যদের উদ্দেশ্য করে উত্তেজিত আচরণ করছেন। এ সময় তাদের মধ্যে কয়েকজনকে অশালীন ভাষা ব্যবহার করতেও শোনা যায়। একপর্যায়ে কয়েকজন নেতাকর্মী নিরাপত্তা টিমের গাড়ির দিকে তেড়ে যান, যা সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে।

তবে অভিযোগ অস্বীকার করে আব্দুর রহিম ভূঁইয়া বলেন, তিনি কোনো গালিগালাজ বা অসদাচরণ করেননি। উল্টো নিরাপত্তা দলের সদস্যরা তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় তিনি আহত হয়েছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪