| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৩:৩৩:২৩:অপরাহ্ন  |  ৮৪৭ বার পঠিত
পে স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব

রিপোর্টার্স২৪ ডেস্ক: আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকর হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ইতোমধ্যে প্রস্তাবিত এই বেতন কাঠামো বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, নতুন পে স্কেলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণ করার সুপারিশ করা হয়েছে।

নবম জাতীয় পে কমিশনের এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে। শুধু মূল বেতন নয়, ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধাতেও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সূত্র অনুযায়ী, প্রস্তাবিত কাঠামোয় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন গড়ে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত বিদ্যমান বেতন কাঠামো পুনর্গঠিত হবে।

নতুন পে স্কেলে বর্তমান ২০টি গ্রেড বহাল রাখার সুপারিশ থাকলেও প্রতিটি গ্রেডের বেতন সমানুপাতিক হারে বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এর ফলে সব স্তরের চাকরিজীবীর বেতন কাঠামোতে পরিবর্তন আসবে।

প্রস্তাবনায় বলা হয়েছে, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এই বেতন পুনর্গঠন করা হচ্ছে।

প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবীদের জন্য গত এক দশকের মধ্যে এটিই সবচেয়ে বড় বেতন কাঠামো পরিবর্তন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখন সরকারের আনুষ্ঠানিক অনুমোদন ও প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন চাকরিজীবীরা।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪