| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: মে ৩১, ২০২৬ ইং | ১৬:৫০:১৪:অপরাহ্ন  |  ৭৭৩ বার পঠিত
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৩১ মে) বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ আলোচনা সভা শুরু হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভায় দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় অবদান ও দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর ভূমিকা তুলে ধরছেন।

দলটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪